কালচিনিতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১

কালচিনি, ২৬ এপ্রিলঃ কালচিনিতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১।সোমবার  রাতে কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে দুজন আসছিল।সেইসময় এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।ঘটনায় বাইকে থাকা অরুণ কুজুর ও আকাশ কুজুর গুরুতর জখম হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে অরুণ কুজুরের মৃত্যু হয়।আকাশ কুজুর চিকিৎসাধীন রয়েছেন।

মৃতের পরিবারের অভিযোগ, নো পার্কিং এলাকায় ট্রাকটি দাড়িয়েছিল।পার্কিং লাইট না জ্বালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে কালচিনি পুলিশ।ট্রাকটিকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes