শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডে কালী পুজোর চাঁদা নিয়ে ঝামেলা ও মারধরের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়  

শিলিগুড়ি, ২৩ অক্টোম্বরঃ কালী পুজোর চাঁদাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডে।

জানা গিয়েছে, শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকার এক নম্বর মাতঙ্গিনী হাজরা কলোনি পুজো কমিটির তরফে কালীপুজোর আয়োজন করা হয়েছে।কমিটির তরফে এলাকায় চাঁদাও তোলা হচ্ছে।তবে অভিযোগ, পুজো কমিটি নিজেদের ইচ্ছেমত চাঁদা দাবি করছে।তাদের দাবি মত চাঁদা না দেওয়ায় মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এলাকার বাসিন্দা সুরেশ মাহাতোর অভিযোগ, পুজো কমিটি ১০ হাজার টাকা চাঁদা কেটেছিল।এত টাকা চাঁদা না দেওয়ায় পুজো কমিটির দুই সদস্য অবোধ গিরি এবং বিজয় গিরি তার ছেলেকে মারধর করে।সেইসময় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করা হয়।বর্তমানে সেই পরিবারের তিন সদস্য শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে ঘটনার পর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, অবোধ গিরি এবং বিজয় গিরি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেন।তারা জানান, সুরেশ মাহাতো যে চাঁদার রশিদ দেখাচ্ছেন তা তিন বছর আগের।সমস্ত অভিযোগ মিথ্যে।

খবর পেয়ে রবিবার সকালে একালায় যান কাউন্সিলর সম্প্রীতা দাস।দুই পক্ষের সঙ্গে কথা বলেন তিনি।বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusgrandpashabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobetGrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerbetciomatadorbetsahabetmatadorbetVDCasinocasibom casibom holiganbetsekabet girişpusulabet girişpusulabet girişgrandpashabet girişgameofbetbetgitgrandpashabetholiganbetgameofbetgameofbetbetparkbetparkbetparkjojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoCasibom betparksekabetpusulabetgrandpashabetvdcasinomatadorbetsahabetonwinmatadorbetsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişradissonbetazhar-itay.com grandpashabetpusulabet girişkazandragrandpashabet girişbetwoonjojobet güncel giriştipobetholiganbet girişpusulabetjojobetcasibomjojobetholiganbetsuperbetingrandpashabetgrandpashahbetcasibomjojobetgrandpashabet girişbetpuanbetplay girişgrandpashabetgrandpashabetbetbeygrandpashabet girişholiganbet girişbetgitcratosroyalbetgameofbet girişgameofbet girişholiganbetholiganbetradissonbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetcasibomcasibompusulabet girişbetbeycasibomcashwincasibomcasibomcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerdedebet Built with ❤︎ by appycodes