শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে করা হবে পার্কিং ব্যবস্থা! পরিদর্শনে গেলেন পুরনিগমের কমিশনার

শিলিগুড়ি, ৩০ জুনঃ শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠ পরিদর্শন করলেন পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই।


এদিন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, পুরনিগম ও পুলিশের অন্যান্য আধিকারিক এবং শিলিগুড়ির ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা।


কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠকে পার্কিং জোন হিসেবে গড়ে তোলা যায় কিনা তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়। আধিকারিকরা গোটা এলাকা ঘুরে দেখেন এবং কোথায় কী ধরনের পরিকাঠামো তৈরি করা গেলে সর্বাধিক সংখ্যক গাড়ি রাখা সম্ভব হবে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পার্কিংয়ে প্রবেশ ও বের হওয়ার রাস্তা সহ সমস্ত দিক খতিয়ে দেখা হয়।


পরিদর্শন শেষে কমিশনার বীর বিক্রম রাই বলেন, আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠ পরিদর্শন করেছি। এখানে পার্কিং ব্যবস্থা করার সম্ভাবনা রয়েছে।এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিমাণ পরিকাঠামো এবং আর্থিক বরাদ্দ প্রয়োজন, তা নিয়ে আমরা আলোচনা করছি।


শিলিগুড়ির ব্যবসায়ী মহলের প্রতিনিধি রাজু সাহা বলেন, শিলিগুড়ির অন্যতম বড় সমস্যা হল পর্যাপ্ত পার্কিংয়ের অভাব।মার্কেটে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কেনাকাটা করতে আসেন। কিন্তু গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে অনেকেই রাস্তার ধারে গাড়ি পার্ক করেন। এরফলে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ী উভয়কেই সমস্যার মুখোমুখি হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetperabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdegiscek2bahiscasinoholiganbetpusulabetgrandpashabetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetkazandrabetparkgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetdegiscek1grandpashabet güncel girişcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbet Built with ❤︎ by appycodes