ডিউটি বদল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ডিউটি নিয়েছিলেন, আর বাড়ি ফেরা হল না গার্ড আশীষ দে এর

শিলিগুড়ি, ১৮ জুনঃ শতাব্দী এক্সপ্রেসের ডিউটি বদল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ডিউটি নিয়েছিলেন।আর এই ডিউটি বদলই যেন কাল হল গার্ড আশীষ দে এর।সোমবার অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ডিউটিতে গিয়েই দুর্ঘটনায় মারা যান তিনি।

শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা ছিলেন আশীষ দে।রবিবার ছিল তার ছুটির দিন। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটিয়েছিলেন।নিজের হাতে রান্নাও করেছিলেন তিনি।স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ফুচকা খাওয়াতে।মেয়েকে চকলেটও দিয়েছিলেন।সোমবার ছিল কাজে যাওয়ার পালা।

শতাব্দী এক্সপ্রেসে ডিউটি থাকলেও ব্যক্তিগত কারণে ডিউটি পরিবর্তন করেছিলেন তিনি।তবে কে জানতো  ডিউটিতে গিয়ে তিনি আর ফিরবেনই না।ঘটনার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবার।শোকের ছায়া শহরজুড়ে।

এদিন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি জানান, আমাদের ওয়ার্ডের একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেল।এই ঘটনা সত্যিই খুব বেদনাদায়ক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes