মন্ত্রী অখিল গিরির গ্রেফতারের দাবিতে খড়িবাড়িতে বিক্ষোভ বিজেপির

খড়িবাড়ি, ১৩ নভেম্বরঃ রাষ্ট্রপতি দৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মন্ত্রী অখিল গিরির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি।

রবিবার খড়িবাড়ি বুড়াগঞ্জ মন্ডল বিজেপির উদ্যোগে খড়িবাড়ি দলীয় কার্যালয়ে বিক্ষোভ করার পর খড়িবাড়ি থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা।এদিন খড়িবাড়ি থানায় অভিযোগও দায়ের করে তারা।এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মুর্মু, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।

অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন বিজেপি বিধায়ক দূর্গা মুর্মু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *