শিলিগুড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দিলেন মেয়র

শিলিগুড়ি,২৩ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের মধ্যে রয়েছে শিলিগুড়ি বয়েস হাইস্কুলের শিক্ষার্থীরা।এবারে সেইসব ছাত্রদের পাশে দাঁড়াল স্কুল কর্তৃপক্ষ।

গত শনিবার অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় এলাকার পড়ুয়াদের বই-খাতা থেকে শুরু করে শিক্ষার প্রয়োজনীয় সামগ্রী।সেই পড়ুয়াদের মধ্যে ১০ জন ছাত্র শিলিগুড়ি বয়েস হাইস্কুলের শিক্ষার্থী।বুধবার এই ১০জন পড়ুয়াদের হাতে বই,খাতা, ব্যাগ ও স্কুল ইউনিফর্ম তুলে দেন মেয়র গৌতম দেব।

আগামীকাল থেকে এই পড়ুয়ারা স্কুলেই তাদের দুপুরের আহার খাবে।এছাড়া এদিন স্কুলের দুজন শিক্ষক ও একজন এমসি মেম্বারের যৌথ উদ্যোগে পড়ুয়াদের হাতে কিছু আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortsezarcasinoligobetmatadorbetjojobetjojobet girişjojobet giriş Built with ❤︎ by appycodes