বেলাকোবায় খুদেদের নিয়ে বসেআঁকো প্রতিযোগিতার আয়োজন

রাজগঞ্জ, ২৬ জুলাইঃ চৌধুরী অটোমোবাইল ও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি অনমোল উদ্যোগে বেলাকোবায় খুদেদের নিয়ে বসেআঁকো প্রতিযোগিতার আয়োজন করা হল। শিশুদের মধ্যে আঁকার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ৫ থেকে ৯ বছর এবং ১০ থেকে ১২ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল “যেমন খুশি আঁকো”। রাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ খুদে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রবণ চৌধুরী, সৌরভ চৌধুরী, আদিত্য আগারওয়াল-সহ অন্যান্য অতিথিরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন আগামীদিনেও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes