খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির উজ্জ্বল সংঘ

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ উল্টোরথের পুণ্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করলো শিলিগুড়ির উজ্জ্বল সংঘ। এবছর তাদের দুর্গাপুজো ৭৩তম বর্ষে পদার্পণ করবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতিবারের মতো এবছরও দর্শনার্থীদের জন্য একাধিক চমক নিয়ে আসছে উজ্জ্বল সংঘ। এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের আদলে মণ্ডপসজ্জা।মন্ডপের কাজের জন্য ঝাড়খণ্ড থেকে দক্ষ শিল্পীদের আনা হচ্ছে। সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক উপস্থাপনায় মণ্ডপটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

পুজোর জন্য এবছর প্রায় ৩৮ লক্ষ টাকার বাজেট ধার্য করা হয়েছে।ধর্মীয় আয়োজনের সঙ্গে থাকবে নানা সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা।ঐতিহ্য, নান্দনিকতা এবং সামাজিক ভাবনার সমন্বয়ে উজ্জ্বল সংঘের ৭৩তম বর্ষের দুর্গাপুজো শিলিগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes