খবর
ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে শহীদ বিজেপি কর্মীদের শ্রদ্ধা
নিউজ ডেস্ক: রাজ্যে প্রথমবার বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের স্মরণে তৈরি করা হয়েছিল বিশেষ স্মারক ও শ্রদ্ধা মঞ্চ।
সেই মঞ্চে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বিজেপি কর্মী উলেন রায়কেও, যিনি বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় প্রাণ হারিয়েছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে বাংলায় রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বহু কর্মী-সমর্থক, তাঁদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
