পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার অস্ত্র: বাজেয়াপ্ত একাধিক গাড়ি

জলপাইগুড়ি : প্রাসাদসম বাড়ি, গ্যারেজ ভর্তি গাড়ি। এবার পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার এবং কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। গত ৪ মে ভোটের ফল প্রকাশের পরদিন বারোপেটিয়া এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনী পরাজয়ের বদলা নিতেই ওই হামলা চালানো হয়। পাশাপাশি তৃণমূলের প্রভাবকে কাজে লাগিয়ে কৃষ্ণ দাসের সাম্রাজ্য বিস্তার নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে।

ইতিমধ্যেই, কৃষ্ণ দাসের বেশ কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে সোমবার কৃষ্ণ দাসের বাড়িতে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।

তল্লাশি চলাকালীন হামলার ঘটনায় ব্যবহৃত বলে দাবি করা একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়। পাশাপাশি বাড়ি থেকে একাধিক গাড়িও বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা। পলাতক কৃষ্ণ দাসের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinbatumslotganobetmobilbahisjojobetjojobet girişStarzbetStarzbetkargabetCasibomCasibomjojobet StarzbetStarzbetgrandpashabetcasibomxslotcasibomcasibomtipobetbetwoon girişchild pornesrar satın aljojobetgrandpashabetcasibomcasibommarsbahis girişgrandpashabet girişpusulabet girişvdcasino girişmeritkingmeritking Built with ❤︎ by appycodes