নকশালবাড়ি বাবুপাড়া নাগরিক বৃন্দের তরফে মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান

নকশালবাড়ি, ১২ মেঃ মাধ্যমিক পরীক্ষায় কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করল নকশালবাড়ি বাবুপাড়া নাগরিক বৃন্দ। এদিন সমাজসেবী রামাশঙ্কর দাসের উদ্যোগে ও বাবুপাড়া নাগরিক বৃন্দের সহযোগিতায় নকশালবাড়ির ৫জন কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পড়ুয়াদের ফুল, মিষ্টিমুখ ও ব‌ই উপহার দিয়ে পাশে থাকার বার্তা দিয়ে শুভেচ্ছা জানান উদ্যোক্তারা। পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *