উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে KSDC-তে যোগ দিলেন শতাধিক মানুষ
রাজগঞ্জ, ১৭ মেঃ তৃণমূল সহ একাধিক দল ছেড়ে KSDC-তে যোগ দিলেন শতাধিক মানুষ।
রবিবার রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (KSDC)-এর পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মীসভায় তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে প্রায় ২৫টি পরিবার, অর্থাৎ শতাধিক মানুষ KSDC-তে যোগদান করেন।
সংগঠনের পতাকা হাতে নতুন সদস্যদের বরণ করে নেন নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধানসভার KSDC প্রার্থী স্বাধীন রায়, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার প্রার্থী অষ্টমী রায় সিনহা, সুব্রত রায়, বিমল রায় সহ অন্যান্যরা।
সভায় বক্তারা দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থ ও কামতাপুর আন্দোলনের দাবিকে সামনে রেখেই সংগঠনের শক্তি ক্রমশ বাড়ছে। পাশাপাশি আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়।
