উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
স্বপ্না বর্মন ও তার পরিবারের সদস্যরাই নিজের বাড়িতে আগুন লাগিয়েছে, চাঞ্চল্যকর দাবী স্থানীয়দের
রাজগঞ্জ, ১৬ মেঃ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে স্বপ্না বর্মন ও তার পরিবারের সদস্যরা।চাঞ্চল্যকর দাবি করলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, শুক্রবার রাতে স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।যদিও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন স্বপ্না বর্মন।তিনি লেখেন,” আগে যদি জানতাম এমনটা হত, তাহলে রাজনীতিতে আসতাম না।রাজনীতিতে আসা ভুল হয়েছে বলে জানান তিনি।
এদিকে ঘটনার পর আজ সকালে স্বপ্না বর্মনের প্রতিবেশীরা পাল্টা তাদেরই বিরুদ্ধে অভিযোগ তোলেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, স্বপ্না বর্মন ও তার দুই ভাই নিজেরাই তাদের পুরনো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।চাকরি ফিরে পেতে স্বপ্না সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন।
বাসিন্দাদের আরও অভিযোগ, স্বপ্না বর্মন ও তার পরিবারের সদস্যরা কোনসময়ই ভালো মানুষ ছিলেন না। ভালো অ্যাথলিট হলেই ভালো মানুষ হওয়া যায় না।ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।আগে কথায় কথায় মুখ্যমন্ত্রীকে ফোন, পুলিশকে ফোন করার হুমকি দিতেন। স্বপ্না বর্মনের দুই ভাইয়ের নামেও একাধিক অভিযোগ রয়েছে।
স্বপ্না বর্মনের জেঠু বলেন,স্বপ্না আগে কথা বলতো।কিন্তু সোনা পাওয়ার পর থেকে এখন আর কাউকে চেনে না।
