পুরোনো বিবাদের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে ব্যক্তিকে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪  

শিলিগুড়ি, ২৯ মেঃ পুরোনো বিবাদের জেরে এক ব্যক্তিকে লোহার রড দিয়ে হামলা করে হত্যার অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে।এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম কল্যাণ রায়, রশিত রায়, যোগেশ রায় এবং দীপক রায়।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গাড়ি চালক অমিত লেপচা কাজ শেষ করে বাড়ি ফিরছিল।সেইসময় আপার ভানুনগরের পাশে এক যুবকের সঙ্গে কোনো বিষয়ে বিবাদ হয় তার।এরপরই কল্যাণ রায়, রশিত রায়, যোগেশ রায় এবং দীপক রায় লোহার রড দিয়ে অমিতের ওপর হামলা করে।ঘটনায় গুরুতর জখম হয় অমিত লেপচা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।জখম অমিত লেপচাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানে চিকিৎসা চলাকানীন আজ সকালেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, হোলির সময় মৃত অমিত লেপচার সঙ্গে অভিযুক্ত ৪ জনের কোনো বিষয়ে বিবাদ হয়েছিল।পুলিশের অনুমান পুরোনো বিবাদের জেরেই এই ঘটনা।ভক্তিনগর থানার পুলিশ ৪ জনকে আদালতে পেশ করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes