ফাঁকা বাড়ি পেয়ে চুরি, লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা

ফুলবাড়ি, ২ মেঃ ফাঁকা বাড়ি পেয়ে চুরি, আলমারি ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব সিপাহীপাড়া এলাকায়।

জানা গিয়েছে, বাড়ির মালিক অনুকূল সাহার ফুলবাড়ি বাজারে  ফলের দোকান রয়েছে।সোমবার দোকান বন্ধ করে রাত দশটার সময় বাড়ি ফিরে এসে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে।ভেতরে ঢুকতেই নজরে পড়ে আলমারি ভাঙ্গা এবং ঘরের সমস্ত  জিনিস এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।নগদ কুড়ি হাজার টাকা সহ প্রায় চার লক্ষ টাকার সোনা ও রুপোর অলঙ্কার চুরি হয়েছে।

এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

বাড়ির মালিক অনুকূল সাহা জানান, স্ত্রী শিলিগুড়িতে বাবার বাড়িতে গিয়েছিল।বাড়িতে কেউ না থাকার কারণে চুরির ঘটনা ঘটেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes