লক্ষাধিক টাকার বিদেশী মদ সহ গ্রেফতার ১

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ বিহারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা  হয়েছিল লক্ষাধিক টাকার বিদেশী মদ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়িতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করল এনজেপি থানার পুলিশ।

জানা গিয়েছে, ফুলবাড়ির বাসিন্দা রাজীব লস্কর দীর্ঘদিন ধরেই মদের কারবারের সঙ্গে যুক্ত।গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে অভিযুক্ত প্রচুর বিদেশী মদ মজুদ করেছে বিহারে পাচারের উদ্দেশ্যে।

সেইমত সোমবার এনজেপি থানার ওসি সমির তামাং এর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ হানা দিয়ে প্রথমে অভিযুক্ত রাজীব লস্করকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সেই এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধার হয় ১,১০৪ বোতল বিদেশী মদ।উদ্ধার হওয়া মদের বাজার মুল্য ৪ লক্ষ টাকা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibom Built with ❤︎ by appycodes