রাজগঞ্জের বিভিন্ন জায়গায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস পালন

রাজগঞ্জ, ২ জুনঃ আজ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস। বিভিন্ন যায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিভিন্নস্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস।

আজ সকাল থেকেই রাজগঞ্জ ব্লকের আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি ও আকারিগছ লোকনাথ মিশন এই দুই যায়গায় পুজো শুরু হয়েছে।দলে দলে ধর্মপ্রাণ মানুষ আসছেন পুজো দিতে।  

এই বিষয়ে আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি সম্পাদক ভবতোষ দত্ত বলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে তিনদিন আগে থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। আজ মূল উৎসব। আমাদের এই পুজো ৪৩ তম বর্ষে পদার্পণ করেছে। সকাল থেকে  স্থানীয় ও দূরদূরান্তের ধর্মপ্রাণ মানুষ আসছেন পুজো দিতে। সারাদিন ব্যাপী পুজো ও বাউল গান রয়েছে। এছাড়া এদিন দুঃস্থ মায়েদের বস্ত্র বিতরণ করা হয়।পাশাপাশি প্রসাদের ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে আকারিগছ লোকনাথ মিশনের সদস্য অসীম মজুমদার বলেন, আমাদের পুজো ৩৫ বছরে পদার্পণ করেছে। সকাল থেকেই লোকনাথ বাবার পুজো চলছে। বিভিন্ন যায়গা থেকে ভক্তরা আসছেন। পূজোর পাশাপাশি বাউল গানের আয়োজন করা হয়েছে।এছাড়া সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes