বেহাল বাড়িভাষা ভিআইপি রোড, রাস্তায় ছিপ দিয়ে মাছ ধরে অভিনব প্রতিবাদ স্থানীয়দের   

শিলিগুড়ি, ১৬ জুনঃ দীর্ঘদিন ধরে বাড়িভাষা ভিআইপি রোডের রাস্তার বেহাল দশা।রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে জলাশয়ের মত বড় বড় গর্ত।গতকাল প্রবল বৃষ্টির জেরে গর্ত গুলিতে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।এবারে অভিনব কায়দায় রাস্তার গর্তগুলিতে কচুরিপানা ফেলে ছিপ দিয়ে মাছ ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।শীঘ্রই রাস্তা র্নিমানের দাবি তোলেন তারা।

প্রসঙ্গত, গত মাসের ২৪ তারিখ রাস্তা নির্মানের দাবিতে অবরোধ করেছিলেন স্থানীয়রা।সেইসময় ১৫দিনের সময় চেয়ে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেয় পুলিশ প্রশাসন।বর্তমান সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাস্তা মেরামত করা হয়নি বলে অভিযোগ।

এই কারণে বৃহস্পতিবার ফের রাস্তা নির্মানের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা।ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানা পুলিশ এবং এনজেপি থানার ট্রাফিক বিভাগের আধিকারিকেরা।স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।অবশেষে পথ অবরোধ তুলে নেয় তারা।

স্থানীয়রা বলেন, প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।স্কুল পড়ুয়ারা এই পথ দিয়ে যাতায়াত করে।চার বছর ধরে এই রাস্তার বেহাল দশা।রাস্তার পাশের দোকানগুলিতে মাঝেমাঝেই জল ছিটকে দোকানের ভেতরে ঢুকে যায়।এর আগেও পথ অবরোধ করা হয়েছে কিন্তু কোনোরকম সুরাহা মেলেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetDeneme Bonusu Veren SitelerbahiscasinolunabetjojobetpusulabetvdcasinograndpashabetsekabetmatbetimajbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetromabettophillbetjojobetjojobetkingroyalDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetpusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet giriş1wincratosroyalbetgameofbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetbetgitbetgitwbahisinterbahisbetbey girişwbahisinterbahisbetgarantitlcasinograndpashabetsekabet girişmatbetsekabetpusulabetvdcasino girişsekabet girişbettiltpalacebetnesinecasino1winibizabetcratosroyalbetgrandpashabetgameofbetsonbahisholiganbetholiganbet girişgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişpusulabet girişdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes