শিলিগুড়িতে মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

শিলিগুড়ি, ২ আগস্টঃ শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার এক বাসিন্দা মহিলার সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, গত ২৭ জুলাই শিলিগুড়ির সেবক রোডে একটি বাইকে করে দুই দুষ্কৃতি এসে মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।সেই ব্যাগে দামী মোবাইল ফোন, নগদ টাকা সহ এটিএম কার্ড ও বিভিন্ন নথী ছিল।ঘটনার পরই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার সাহায্যে বৃহস্পতিবার রাতে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম বাপ্পা দাস এবং প্রসেনজিৎ দাস।ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাইকটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সামগ্রী।   

ধৃত দুজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbetmatadorbetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinopusulabet girişjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes