ফুলবাড়ি, ২৭ জুলাইঃ ফুলবাড়ি তিস্তা ক্যানেল রোডের পুটিমারি এলাকায় মালবাহী লরি ও স্কুটির সংঘর্ষ গুরুতর আহত স্কুটি চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের জেরে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনায় স্কুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। তাদের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এদিকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ক্ষতিগ্রস্ত স্কুটিটি উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
