শিলিগুড়ি, ২৬শে এপ্রিলঃ নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।ঘটনাটি ঘটছে বাগডোগরা থানা এলাকায়। মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতার মা কাজে গিয়েছিলেন। অভিযুক্ত বাবা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফাঁকা পেয়ে নিজের মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ।
নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে নাবালিকার মা বাড়ি ফিরে ঘটনার কথা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তের বিরুদ্ধে পকসো অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
