মানবিক অটোচালক, ব্যাগ ফিরে পেলেন যাত্রী

শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে ফের একবার মানবতার নজির গড়লেন এক অটোচালক।অটোর মধ্যে ফেলে যাওয়া যাত্রীর ব্যাগ পুলিশকে তুলে দিলেন অটোচালক।

জানা গিয়েছে, গত সোমবার দার্জিলিং এর বাসিন্দা প্রদীপ শেরপা তার স্ত্রীর চিকিৎসার জন্য শিলিগুড়িতে এসেছিলেন।এদিন অটোতে করে শিলিগুড়ির সেবক মোড়ে নামেন তারা, তবে ব্যাগটি অটোর মধ্যেই ফেলে যান।কিছুক্ষন বাদে ব্যাগটি খোঁজাখুজি করলেও পাননি।এরপর দার্জিলিঙে ফিরে যান তারা।

মঙ্গলবার হারিয়ে যাওয়া ব্যাগের খোঁজে ফের শিলিগুড়িতে আসেন প্রদীপ শেরপা।শিলিগুড়ি থানায় পৌঁছে গোটা বিষয়টি খুলে বলেন।এরপর শিলিগুড়ি থানার আধিকারিক তার ব্যাগ খুঁজে দেওয়ার নির্দেশ দেন সাদা পোশাকের পুলিশ টিমকে।এরপর প্রদীপ শেরপাকে নিয়ে সেবক রোড ট্রাফিক পয়েন্টে পৌঁছালে সেখানেই তার ব্যাগ পেয়ে যান তিনি।

জানা গিয়েছে, সোমবারই অটোচালক যাত্রীর ব্যাগ সেবক মোড় ট্রাফিক পয়েন্টে জমা দেন।ব্যাগ পেয়েই অটো চালক এবং শিলিগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান প্রদীপ শেরপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerganobetmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes