মাটিগাড়ায় অবৈধ কলসেন্টারের অফিসে হানা পুলিশের, আটক বেশ কয়েকজন যুবক-যুবতি

শিলিগুড়ি,৩ জুলাইঃ শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বহুতলে অফিস ভাড়া নিয়ে চলছিল অবৈধ কলসেন্টার।গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালো মাটিগাড়া থানার পুলিশ,স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ২৪ জন যুবতি এবং ২ যুবককে।

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই সেখানে এই অবৈধ কলসেন্টার চলছিল।এদিন ওই বহুতলের একতলায় কলসেন্টারের অফিসে যখন পুলিশ হানা দেয় সেইসময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল।পরে দরজা ভেঙে পুলিশ কর্মীরা ভেতরে ঢোকেন।সেখান থেকেই ২৪ জন যুবতি এবং ২ যুবককে আটক করা হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পাশাপাশি ওই অফিসের বেশকিছু সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ।যা খতিয়ে দেখা হচ্ছে।

শিলিগুড়িতে বেশকিছুদিন ধরেই এই অবৈধ কলসেন্টার বন্ধ করতে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপ।গত কয়েকমাসের মধ্যে এটি বড় সাফল্য বলে মনে করছেন পুলিশ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisritzbet girişurfa haberşanlıurfa habersekabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetholiganbetmatbetimajbetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomimajbet giriş Built with ❤︎ by appycodes