মাটিগাড়ায় বনবিভাগ এবং বিএলআরও এর যৌথ অভিযানে সিল করা হল পাথর ভাঙার ক্রাশার প্লান্ট

শিলিগুড়ি, ৩১ জুলাইঃ মাটিগাড়া এলাকায় ইকো সেনসিটিভ জোনে নিয়ম লঙ্ঘন করায় কঠোর পদক্ষেপ গ্রহণ করলো সুকনা বনবিভাগ।বনবিভাগ এবং বিএলআরও এর যৌথ অভিযানে নিমাই মৌজায় অবস্থিত এম/এস বি এন রায় অ্যান্ড কোম্পানির পাথর ভাঙার ক্রাশার প্লান্ট সিল করা হল।

এদিন প্লান্টের যন্ত্রপাতি, জমি সংক্রান্ত নথী এবং পরিবেশগত ছাড়পত্র পরীক্ষা করেন আধিকারিকেরা। প্রাথমিক তদন্তে নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত মেলায় সংস্থাটিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

রেঞ্জ অফিসারের নির্দেশে ক্রাশার অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। বনবিভাগের তরফে স্পষ্ট জানানো হয় যে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং অনুমতি না পাওয়া পর্যন্ত ক্রাশার প্লান্ট পুনরায় চালু করা যাবে না। ইকো সেনসিটিভ এলাকায় কোনো অবস্থাতেই নিয়ম লঙ্ঘন বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes