মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বেলাকোবার রেঞ্জ অফিসার 

রাজগঞ্জ,১৩ মার্চঃ বিশেষভাবে সক্ষম এক মেয়ের বিয়ের সাহায্যের জন্য এগিয়ে এলেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। বিয়ের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে বরযাত্রীদের খাওয়ানোর জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন পরিবারের হাতে।
রাজগঞ্জের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্থনি নাউয়াপাড়ার গোবিন্দ রায়ের মেয়ে প্রতিমা রায়। সে কথা বলতে পারে না এবং কানে শোনে না। গোবিন্দ বাবু রিক্সাভ্যান চালিয়ে কোনরকম সংসার চালান। মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে পারছিলেন না তিনি। নিরুপায় হয়ে সাহায্যের আবেদন নিয়ে বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের দ্বারস্থ হন গোবিন্দ বাবু।  
সেসময় সঞ্জয়বাবু ওই পরিবারটিকে যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজে গিয়ে খাট, ড্রেসিং টেবিল ছাড়াও চাল, ডাল, মাছ, মিষ্টি সহ খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দেন। 
সঞ্জয় বাবু বলেন, “আমার বনবস্তি এলাকার বাসিন্দা গোবিন্দ রায়। তিনি পেশায় ভ্যানচালক। তিনি মেয়ের বিয়ে দিতে পারছিল না। তাই বিয়ের প্রয়োজনীয় সামগ্রী তুলে তার পরিবারের হাতে দেওয়া হল। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes