মেডিক্যালে পর্যালোচনা বৈঠক করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব

শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পর্যালোচনা বৈঠক করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব।হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে।   

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিক, কলেজের অধ্যক্ষ ডঃ ইন্দ্রজিৎ সাহা, হাসপাতাল সুপার ডঃ সঞ্জয় মল্লিক, কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত সহ অন্যান্যরা।

এদিন বৈঠক শেষে হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বিরুদ্ধে সরব হন গৌতম দেব। তিনি বলেন, প্রয়োজনীয় কোনই ওষুধ ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যায়না।নিয়ম অনুযায়ী দোকানে অস্ত্রোপচারের ইমপ্লান্ট থাকার কথা থাকলেও তা রাখছেন না বরাতপ্রাপ্ত ওই সংস্থা।সঠিকভাবে ন্যায্য মূল্যের দোকান না চালালে মুখ্যমন্ত্রীর নির্দেশে লাইসেন্স বাতিল করতে বাধ্য হবেন বলে জানান।পাশাপাশি সাত কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালের করিডোর নির্মাণের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortsezarcasinoligobetmatadorbetjojobetjojobet giriş Built with ❤︎ by appycodes