জলপাইগুড়ি মেডিক্যালে চিকিৎসায় সাফল্য, ১০ বছর পর ফিরলো গৃহবধূর শ্রবণশক্তি

জলপাইগুড়ি, ২৩ জুলাই:জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসকদের সাফল্য, ১০ বছর পর ফিরলো গৃহবধূর শ্রবণশক্তি। দীর্ঘ ১০ বছর পর ফের শব্দের জগতে ফিরলেন জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি গ্রামের গৃহবধূ বন্দনা বিশ্বাস। ধানের শিষ কানে ঢুকে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলেন তার স্বাভাবিক শ্রবণক্ষমতা। কানে শুনতে না পাওয়ায় সংসারজীবন থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগ সবকিছুই হয়ে উঠেছিল কঠিন। অবশেষে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি (ENT) বিভাগের চিকিৎসকদের দক্ষ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের মাধ্যমে ফিরে এসেছে বন্দনা বিশ্বাসের শ্রবণশক্তি। কণ্ঠস্বর ও চারপাশের শব্দ শুনতে পেরে আবেগাপ্লুত তিনি। এই সাফল্যে খুশির হাওয়া বন্দনার পরিবারে।শ্রবণ শক্তি ফিরে পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes