মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণা, শিলিগুড়ি থেকে গ্রেফতার ব্যক্তি

শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগ।শিলিগুড়ির মিলনপল্লী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতার সাইবার ক্রাইম বিভাগ।ধৃতের নাম সুমন্ত গুপ্তা।

জানা গিয়েছে, সুমন্ত গুপ্তা কলকাতার এক পড়ুয়াকে কিষাণগঞ্জে মেডিক্যাল কলেজে ভর্তি করানোর নামে ৩ লক্ষ টাকা নেয়।অভিযোগ, টাকা দেওয়ার পরও মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেনি সেই পড়ুয়া।এরপর ২০২০ সালে কলকাতার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে সেই পড়ুয়া।এরপরই ঘটনার তদন্ত শুরু করে সাইবার ক্রাইম বিভাগ।তদন্তে নেমে প্রায় দেড় বছর পর সাইবার টিম মোবাইলের লোকেশন ধরে এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মিলনপল্লী এলাকা থেকে অভিযুক্ত সুমন্ত গুপ্তাকে গ্রেফতার করে।

ধৃতের বিরুদ্ধে বেশকিছু ধারায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে সাইবার ক্রাইম বিভাগ।

   

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes