মেয়েকে নিয়ে চার দিন থেকে নিখোঁজ ফুলবাড়ির মহিলা, পুলিশের দ্বারস্থ পরিবার

রাজগঞ্জ, ১১ মার্চঃ মেয়েকে নিয়ে চার দিন থেকে নিখোঁজ ফুলবাড়ির এক মহিলা।নিখোঁজ মহিলার নাম নূরী খাতুন ও মেয়ের নাম সোনিয়া পারভীন।ইতিমধ্যেই মহিলার স্বামী শরিফুল মহম্মদ এনজেপি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, রাজগঞ্জের ফুলবাড়ির যুগীভিটা গ্রামের বাসিন্দা ওই মহিলার স্বামী শরিফুল মহম্মদ দিনমজুরের কাজ করেন।তাদের ১০ বছরের ছেলে ও ৮ বছরের মেয়ে রয়েছে।ছেলে শিলিগুড়ির শক্তিগড়ের এক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া।শরিফুল প্রতিদিনই শিলিগুড়িতে কাজে যাওয়ার সময় ছেলেকে স্কুলে দিয়ে যান।পরে ছেলেকে আনতে যায় স্ত্রী।সোমবার কাজে যাওয়ার সময় স্ত্রীর কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা রেখে যান।ছেলেকে স্কুল থেকে আনার সময় ওই টাকা ব্যাঙ্কে জমা করতে বলেন।এদিন স্ত্রী ওই টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে তার মায়ের বাড়িতে যায়।সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে স্ত্রী ও মেয়ের খোঁজ নেই।

ঘটনার পর থেকে চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।বিভিন্ন জায়গায় তাদের খোঁজ না পেয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী শরিফুল মহম্মদ।

এই বিষয়ে নিখোঁজ মহিলার এক আত্মীয় মোকশেদ আলম বলেন, বিভিন্ন জায়গায় মেয়েরা দুষ্ট চক্রের খপ্পরে পড়ছে।নূরী খাতুন কোনও খপ্পরে পড়তে পারে বলে সন্দেহ।তাই পুলিশের কাছে অবিলম্বে তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbettipobet Built with ❤︎ by appycodes