অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ফুলবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল বাবার

ফুলবাড়ি, ২৪ জুলাইঃ অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন বাবা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুলবাড়ির ছোবাভিটা এলাকায়।

জানা গিয়েছে, ফুলবাড়ির ছোবাভিটা এলাকার বাসিন্দা টুকরো মহম্মদ বৃহস্পতিবার রাতে তার অসুস্থ মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।পথেই ফুলবাড়ি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ, একটি মালবাহী গাড়ি ব্যক্তিকে ধাক্কা মারে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যা্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।অসুস্থ মেয়ের কাছে পৌঁছানোর আগেই বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes