ঐতিহ্য ও আবেগের ১০০ বছর! কাঠামো পুজোর মধ্য দিয়ে মিত্র সম্মিলনীর দূর্গাপুজোর প্রস্তুতি শুরু

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ ১০০ বছরে পদার্পণ করছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী মিত্র সম্মিলনীর দুর্গাপূজা।রথযাত্রার পুন্য তিথিতে কাঠামো পুজোর মধ্য দিয়ে মিত্র সম্মিলনীর দূর্গাপুজোর প্রস্তুতি শুরু হল।

শিলিগুড়ির ঐতিহ্যবাহী মিত্র সম্মিলনীর দুর্গাপূজা আজও শহরের ঐতিহ্য বহন করে চলেছে। পুরনো দিনের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন এই পুজো।
এদিন মিত্র সম্মিলনীর সম্পাদক সৌরভ ভট্টাচার্য জানান, এই দুর্গাপুজো শুধুমাত্র একটি উৎসব নয়, এটি শিলিগুড়ির ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।এবছর আমরা শতবর্ষে পদার্পণ করেছি। এবারের পূজোর মূল ভাবনায় তুলে ধরা হবে শিলিগুড়ির সেই চেনা ঐতিহ্য, যখন এই শহরে মাত্র তিন হাজার মানুষের বসবাস ছিল।সেই সময়ের শিলিগুড়ির ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা দিক মন্ডপে ফুটে উঠবে।

শতবর্ষের বিশেষ আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শিলিগুড়িবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes