চোরের খপ্পরে পড়ল পুলিশ! শিলিগুড়িতে তাজ্জব করা ঘটনা

শিলিগুড়ি,২৬ ডিসেম্বরঃ এ যেন উলট পুরাণ! খোদ পুলিশ কর্মী পড়লেন চোরের খপ্পরে। শেষে পুলিশ কর্মী থানার দ্বারস্থ হয়ে চুরি হওয়া জিনিস ফেরত পেলেন। ঘটনা শুনে নিশ্চয় তাজ্জব হচ্ছেন। কিন্তু এমনটাই হয়েছে শিলিগুড়িতে।

কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীর ব্যাগ চুরি হয়ে গেল দিনের আলোয়। বুধবার সকালে বাবুপাড়া আলো চৌধুরী মোড়ে নিজের কর্তব্যে ব্যস্ত ছিলেন  সুরজিৎ পাল নামে এক ট্রাফিক কনস্টেবল। ডিউটি করার সময় হঠাৎই দেখেন তার পাশে থাকা পিঠ ব্যাগটি উধাও হয়ে গিয়েছে।ব্যাগে মোবাইল ও বেশকিছু নথি ছিল।

চিন্তায় পড়ে ছুটে যান শিলিগুড়ি থানা ও পরবর্তীতে এনজেপি থানায়। এনজেপি থানার  পুলিশ ২৪ ঘন্টার মধ্যে তার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে তার হাতে তুলে দেন। চুরির অভিযোগ এক জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahismatbetmatadorbetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinopusulabet girişjojobetjojobetsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetmatbetbetcio girişpusulabet girişgrandpashabet girişholiganbet girişcasinolevantholiganbetpusulabetsekabetcasibom Built with ❤︎ by appycodes