শিলিগুড়িতে মহিলা পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু, হতবাক পরিবার ও সহকর্মীরা

শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় কর্মরত এক মহিলা পুলিশ কনস্টেবলের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।ঘটনাটি ঘটেছে পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে।মৃতার নাম সুস্মিতা মোথে(৩৬)।গত ৭ বছর ধরে প্রধাননগর থানায় কর্মরত ছিলেন তিনি।

জানা গিয়েছে, সুস্মিতা মোথের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ডিউটি ছিল।শনিবার ডিউটি শেষে বাড়ি ফেরেন তিনি।এরপর সন্ধ্যে নাগাদ ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে তার ছেলে।তবে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে দেখা যায় সুস্মিতার ঝুলন্ত দেহ।ঘটনার পরই খবর দেওয়া হয় প্রধাননগর থানায়।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুস্মিতা মোথে মূলত দার্জিলিং এর বাসিন্দা ছিলেন।শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতিকলোনি এলাকায় ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে ছিলেন তিনি।তবে শনিবার রহস্যজনকভাবে সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধারে হতবাক পরিবারের সদস্যরা সহ সহকর্মীরা।কি কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


pashagaminglunabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetjojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerpalacebetŞans Casinocasibomjojobet Built with ❤︎ by appycodes