মোহনবাগান দিবস উপলক্ষে শিলিগুড়ি মেরিনার্স ফ্যান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন

শিলিগুড়ি, ২৯ জুলাইঃ মোহনবাগান দিবস উপলক্ষে শিলিগুড়ি মেরিনার্স ফ্যান ক্লাবের উদ্যোগে বাঘাযতীন ক্লাবের সামনে দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হল।

এদিন ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মোহনবাগান ক্লাবের প্রয়াত প্রাক্তন সভাপতি স্বপনসাধন(টুটু) বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর বিভিন্ন ক্রীড়ামূলক প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তাকে শিলিগুড়ি মেরিনার্স ফ্যান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি শিলিগুড়ির টেবিল টেনিসের কৃতী খেলোয়াড় অমিত দামকেও বিশেষ সম্মান জানানো হয়।

পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, খেলাধূলার অনুষ্ঠান মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। এই ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes