ছোট ফাপড়িতে ব্যক্তির মৃতদেহ ফেলে পালালো ৪ যুবক, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ ভক্তিনগর থানা অন্তর্গত ছোট ফাপড়ি এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ৪ যুবক স্কুটিতে করে আসে।ঘণ্টা খানেক এলাকায় ঘোরাঘুরির পর একটি ফাঁকা জায়গায় ব্যক্তির মৃতদেহ ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।বিষয়টি স্থানীয়রা দেখেই খবর দেয় পুলিশকে।ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের বয়ানের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্কুটিচালক যুবকদের তল্লাশি শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।এরপরই পুলিশ খুনের মামলা দায়ের করে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি এবং এসিপি।অন্যদিকে ভিডিওগ্রাফির মাধ্যমে মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।   

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes