শিলিগুড়িতে খালি সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু ২ যুবকের

শিলিগুড়ি, ১৮ আগস্টঃ শিলিগুড়ি তিনবাত্তি মোড়ের কাছে নির্মীয়মান বিল্ডিংয়ের সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু ২ যুবকের। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত ২ জনের নাম দীপক রায় ও অমিত বর্মণ।

জানা গিয়েছে, জয়ন্ত সাহার বাড়িতে থাকতেন ওই ২ যুবক। আজ সকালে দীপক খালি একটি সেপটিক ট্যাঙ্কের কাজ দেখতে নীচে নামেন। নামতেই অসুস্থ বোধ করেন। এরপর তাকে উদ্ধারের জন্য সেখানে নামেন অমিত। দুজনেই ট্যাঙ্কের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এরপরই দমকলে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে। তৎক্ষণাৎ দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার ২ জনকে মৃত বলে জানায়। ওই যুবকের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।

এদিন জয়ন্ত সাহা বলেন, দুজনেই বহুদিন ধরে থাকতেন এখানে। আজ ট্যাঙ্কের কাজ দেখার জন্য নামেন। বিষাক্ত গ্যাসের কারণেই তারা অসুস্থ হয়ে পড়ে। মেডিক্যালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet girişesrar satın alchild pornimajbetimajbet Built with ❤︎ by appycodes