পরিকল্পনা করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন! গ্রেফতার স্বামী ও প্রেমিকা

আলিপুরদুয়ারঃ পরিকল্পনা করে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন।অবশেষে পুলিশের জালে স্বামী ও তার প্রেমিকা।   

জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি রাতে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এশিয়ান হাইওয়েতে মজিদা বেগমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।দুষ্কৃতি হামলা হয়েছিল এমনটাই দাবী করেন মজিদা বেগমের স্বামী এক্রামূল হক।যদিও এক্রামুলের ওপর পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল।সোমবার নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পরই তাকে জেরা করে পুলিশ।এরপরই ঘটনার সত্যতা সামনে আসে।অভিযুক্ত পুলিশকে জানায়, ১৩  জানুয়ারি স্ত্রীকে নিয়ে জয়গাঁ থেকে বাড়ির যাওয়ার সময় মাঝ রাস্তায় তার প্রেমিকা রাহেলা সেই গাড়িতে ওঠে।অল্প দূর যেতেই সে মজিদার গলার নলি কেটে দেয়।ঘটনাটিকে ছিনতাই দেখানোর জন্য রাহেলা এক্রামুলের পিঠেও চাকু দিয়ে আঘাত করে।এরপরই পুলিশ রাহেলা সুলতানাকে গ্রেফতার করে।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, এই ঘটনা ছিনতাই বা ডাকাতির নয়।পরিকল্পিত খুন।অভিযুক্তরা ছিনতাই বা ডাকাতি দেখানোর চেষ্টা করেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমাদের প্রথম থেকেই এক্রামুলের ওপর সন্দেহ ছিল, সেই অনুযায়ী নার্সিংহোম থেকে ছাড়া পেতেই তাকে জেরা করা হয়।এরপরই ঘটনা সামনে আসে।

মঙ্গলবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerslotbarmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes