নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ পুরনিগম-সরব বিরোধী দলনেতা অমিত জৈন  

শিলিগুড়ি, ২৭ জুলাইঃ সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম।এমনই অভিযোগ তুললেন পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন।দ্রুত পরিষেরা স্বাভাবিক না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, পুরনিগম বকেয়া বার্ধক্য,বিধবা ভাতা দিচ্ছে না।জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হচ্ছে না সঠিকভাবে।এরফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।বেতন পাচ্ছেন না অস্থায়ী জঞ্জাল কর্মিরা।পুরনিগমের উদাসীনতায় শহরে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে।এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা অমিত জৈন।তিনি বলেন, মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না।পরিষেবা ঠিক করতে পুরনিগম কোনো উদ্যোগ গ্রহণ করছে না।পুরনিগমের কাছে অর্থের অভাব রয়েছে।এই কারণে তারা পরিষেবা দিতে পারছে না।এরফলে সমস্যায় সাধারণ মানুষ।আগামী ৭দিনের মধ্যে যদি পরিষেবা সঠিক না হয় তবে আগামীতে আন্দোলনে নামা হবে।

তবে বিরোধীদের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি জানান, সঠিক তথ্য না জেনেই প্রচারে আসার জন্যই এমন মন্তব্য করছে বিরোধীরা।তবে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য জন্ম ও মৃত্যু সার্টিফিকেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে।তা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetperabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdegiscek2bahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetkazandrabetparkgrandpashabet güncel girişjojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetdegiscek1grandpashabet güncel girişcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbet Built with ❤︎ by appycodes