পানিট্যাঙ্কিতে নকল ডিজেলের কারবার, গ্রেফতার ১  

খড়িবাড়ি, ১৮ জানুয়ারিঃ নকল ডিজেল বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল খড়িবাড়ি থানা এবং পানিট্যাঙ্কি আউট পোস্টের পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম উত্তম রায়(৪৪)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে পানিট্যাঙ্কির ঝরনাজোত এলাকায় নকল ডিজেল বানানোর কাজ চলছে।কেরসিন তেল এর সঙ্গে সামান্য পরিমানে ডিজেল ও রাসায়নিক মিশিয়ে চলছে নকল ডিজেল তৈরির কারবার।এরপরই যৌথভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৫৫০ লিটার কেরসিন তেল, এক বস্তা বিশেষ রাসায়নিক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelercasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetİmajbetPerabetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes