নকশালবাড়িতে মাদক হাতবদলের ছক!এসটিএফ এর জালে ধরা পড়লো ২ জন

নকশালবাড়ি, ৭ জুলাই: মাদক হাতবদল করার আগেই এসটিএফের জালে ধরা পড়লো ২ জন। নকশালবাড়ির রথখোলা মোড় এলাকায় ঘটনা।ধৃতরা হল মিজানুল শেখ ও নাসিম শেখ , দুজনেই মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা।
জানা গিয়েছে, গভীর রাতে মালদা থেকে নকশালবাড়িতে এসে মাদক হাতবদলের ছক কষেছিল অভিযুক্ত ২ মাদক কারবারি।গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালিয়ে দুজনকে আটক করে তল্লাশি চালালে বাজারের ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করে।
প্রায় ৩ কেজি ৫০০ গ্ৰাম ব্রাউন সুগার হাতবদল করতে এসেছিল ধৃতরা।মাদক উদ্ধারের পর অভিযুক্তদের নকশালবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল টাস্ক ফোর্স।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের কারবার চালাচ্ছিল বলে এসটিএফ সূত্রে খবর। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes