প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের নামে কুরুচিকর মন্তব্য, খড়িবাড়িতে গ্রেফতার ২

খড়িবাড়ি, ২৫ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের নামে কুরুচিকর মন্তব্য।বিজেপির অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতদের নাম মুন্না সিং ও জীবন দাস।

অভিযোগ,খড়িবাড়ির বিন্নাবাড়ি পঞ্চায়েতের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা মুন্না সিং সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মা’কে নিয়ে অশালীন মন্তব্য করেন। সেই ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সম্পাদক অনিল কুমার রায়-সহ বিজেপি নেতাকর্মীরা অভিযুক্তের দ্রুত আইনানুগ ব্যবস্থা ও কঠোর শাস্তির দাবি জানান।ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।মূল অভিযুক্তের পাশাপাশি তার সহযোগীকেও গ্রেফতার করা হয়।

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *