নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দিল্লি, নকশালবাড়ির বিরসা মুন্ডা কলেজে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলো আদিবাসী কংগ্রেস নেতৃত্ব

নকশালবাড়ি, ২৫ জুলাই: নিটের প্রশ্নপত্র ফাঁসে দেশজুড়ে চলছে প্রতিবাদ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বরা এই প্রতিবাদে সরব হয়েছেন।নিটের দুর্নীতি নিয়ে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ নকশালবাড়ির বিরসা মুন্ডা কলেজে প্রতিবাদ কর্মসূচি পালন করলো আদিবাসী কংগ্রেস নেতৃত্ব। এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান নবনীতা তির্কি, নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমরান সহ ব্লক নেতৃত্বরা। রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান নবনীতা তির্কি বলেন, শিক্ষার নামে দুর্নীতি চলছে।যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes