নকশালবাড়ি, ২১ জুনঃ গোটা রাজ্যের পাশাপাশি নকশালবাড়িতেও যোগ দিবস পালন করা হল।বিবেকানন্দ সেবা ভারতী নকশালবাড়ির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন যোগ দিবসের গুরুত্ব আলোচনা করে একাধিক যোগ ব্যয়াম করা হয়।বিবেকানন্দ সেবা ভারতীর সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, মহাঋষি পতঞ্জলি যোগের উপহার গোটা বিশ্বে দিয়েছেন, যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। শুধু যোগ দিবসের দিনে নয়, প্রতিদিন যোগ অভ্যাস করা উচিত। এতে মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়।
