নকশালবাড়িতে কচ্ছপ উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিল একটি পরিবার

নকশালবাড়ি, ২৪ জুলাইঃ লোকালয় থেকে উদ্ধার কচ্ছপকে বনদফতরের হাতে তুলে দিল পরিবার।নকশালবাড়ির বাবুপাড়া এলাকা ঘটনা।

বর্ষার মরসুমে নদীর জলস্ফিতি বেড়ে যাওয়ায় বনাঞ্চলে থেকে লোকালয়ে ভেসে আসছে বন্যপ্রাণীরা।সম্প্রতি নদীর জলের ভেসে লোকালয়ে চলে আসে এই কচ্ছপটি।পরে জল শুকিয়ে পড়তেই কচ্ছপটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আজ বনদফতরে খবর দিলে বনদফতরের উদ্ধারকারী দল এসে ওই কচ্ছপটিকে নিয়ে যায়।কচ্ছপটি গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes