নকশালবাড়ির খেমচী নদীর জল বেড়ে ভেঙে গিয়েছিল রাস্তা, সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সমিতি

নকশালবাড়ি, ২৫ জুলাই: বর্ষায় নকশালবাড়ির খেমচী নদীর জল বেড়ে গিয়ে ভেঙে গিয়েছিল চলাচলকারী রাস্তা।সেই রাস্তাই সংস্কারের উদ্যোগ গ্রহণ করলো পঞ্চায়েত সমিতি। সম্প্রতি বর্ষার শুরুতে পশ্চিম বাবুপাড়ার গুরুত্বপূর্ণ গ্ৰামীন রাস্তার একটা অংশ তলিয়ে যায়। এই রাস্তা দিয়ে প্রত্যন্ত গ্ৰাম কেটুগাবুর জোত, হান্ডিবস্তি, মাল্লাবাড়ি, সুরজবর, বড়মনিরাম সহ ১০ টি গ্ৰামের বাসিন্দারা যাতায়াত করতো।রাস্তা ভেঙে যাওয়ায় মেরামতের আবেদন করেছিল স্থানীয়রা। আবেদন জানাতেই নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে শুরু হল রাস্তার কাজ। ১৫ মিটার কংক্রিট গার্ডওয়াল এবং ১০০ মিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার টাকা। এদিন কাজের শিল্যানাস করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা শৈলেন রায়। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষের ডেডলাইন দেওয়া হয়েছে বলে জানান নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শৈলেন রায়।এদিকে, রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes