উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনৈতিকভাবে কর্মী নিয়োগের অভিযোগ প্রাক্তন রেজিস্ট্রারের বিরুদ্ধে, বিক্ষোভ বিজেপি যুব মোর্চার   

শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ অনৈতিকভাবে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হল বিজেপি যুব মোর্চা।

জানা গিয়েছে, গত ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ছুটি থাকা সত্ত্বেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে।অভিযোগ, প্রাক্তন রেজিস্ট্রার তার কার্যকালের শেষ দিনে অনৈতিকভাবে বেশকয়েকজন অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন।এর প্রতিবাদে আজ বিক্ষোভে জামিল হন বিজেপি যুব মোর্চার সদস্যরা।এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বিক্ষোভ করেন তারা।

এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান,  নিজের কার্যকালের শেষদিনে প্রাক্তন রেজিস্ট্রার অবৈধভাবে কর্মী নিয়োগ করেছেন।স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের তৈরি করা প্যানেল নিয়ে এই নিয়োগ করা হয়েছে বলে বিষ্ফোরক অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, এই নিয়োগে কোনো নোটিশ জারি করা হয়নি এবং টাকার বিনিময়ে এই কাজ হয়েছে।গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান।এই ঘটনায় রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করে রাজ্যপালকে স্মারকলিপি পাঠানো হবে বলে জানান তিনি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ নুপুর দাস জানান, নিয়োগ নিয়ে কিছু জানা নেই।তবে ইতিমধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes