নেতাজী মূর্তিতে সানগ্লাস, নিন্দা প্রকাশ নেতাদের

শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ নেতাজীর মূর্তিতে সানগ্লাস।ঘটনার পর শহরজুড়ে নিন্দার ঝড়।এদিকে ঘটনা জানতেই সুভাষপল্লীতে নেতাজী মূর্তি দেখতে পৌঁছালেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ও তৃণমূল নেতা রঞ্জন সরকার।

মঙ্গলবার সকালে সুভাষপল্লীতে নেতাজী মূর্তিতে সানগ্লাস দেখতে পান স্থানীয়রা।এরপরই সানগ্লাস খুলে দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ যায়।এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করা হচ্ছে।

এদিন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, খুবই কুরুচিকর ঘটনা।এর আগে বিদ্যাসাগরের মূর্তিতেও মাস্ক পরানো হয়েছিল।

অন্যদিকে তৃণমূল নেতা রঞ্জন সরকারও যান সেখানে।নেতাজি মূর্তিতে মাল্যদান করেন। ঘটনায় নিন্দাপ্রকাশ করে অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerslotbarmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes