শিলিগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি,৭ মার্চঃ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ইতিমধ্যেই চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ।ধৃতরা হল রনি মজুমদার, অঙ্কুর দাস ও নিখিল সাহা।এরা প্রত্যেকেই মাটিগাড়া এলাকার বাসিন্দা।   

বুধবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের পোড়াঝাড় এলাকায় একটি বাড়ি থেকে লোহার গ্রিল সহ লোহার অন্যান্য সামগ্রী চুরি যায়। ঘটনার পরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নেমে কাওয়াখালি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের হেপাজত থেকে  চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার ধৃত ৩ যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomjojobetkargabetİmajbetimajbetjojobetCasibomjojobetgrandpashabetmarsbahisxslotnesinecasinotipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habervdcasinomatadorbetcasibomVdcasinomatbet güncel girişsekabet girişonwinjojobetjojobetsahabetjojobet girişvdcasino girişgrandpashabetjojobetpalacebetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetgrandpashabetholiganbet Deneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibombetsalvador giriş Built with ❤︎ by appycodes