মহকুমা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ-প্রশাসন ও নির্বাচন কমিশনকে আবেদন জানালেন আনন্দময় বর্মন

শিলিগুড়ি, ৩ জুনঃ আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন।নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় এই কারণে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

এদিন মাল্লাগুড়ির বিজেপি পার্টি কার্যালয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনের প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আনন্দময় বর্মন।তিনি বলেন, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে সমস্ত আসনে প্রার্থী দেওয়া হয়েছে।যদি নির্বাচন সঠিকভাবে হয় তবে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি।এর জন্য পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভোট করাতে হবে।এই কারণে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার আবেদন করেছেন তিনি।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibom Built with ❤︎ by appycodes