কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেফতার দুই পাচারকারী

শিলিগুড়ি, ২৫ জুলাইঃ এনজেপি জিআরপি এবং স্পেশাল অপারেশন গ্রুপের(এসওজি) যৌথ অভিযান।কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার।ঘটনায় গ্রেফতার দুই পাচারকারী।ধৃতদের নাম মহম্মদ সোসাজ এবং নাহিমুদ্দিন, ত্রিপুরার বাসিন্দা।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে এনজেপি রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের জেনারেল কোচে বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশির সময় দুই সন্দেহভাজন যাত্রীকে আটক করা হয়।এরপর তাদের দুটি ট্রলি এবং দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫৯ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুজন কলকাতা থেকে ত্রিপুরা যাচ্ছিল।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes